রবিবার | ৩১ মে, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

কুষ্টিয়ায় যাত্রীবাহী ও সেনা সদস্যবাহী বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সেনা সদস্যবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় সেনা সদস্যসহ আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।

আহতদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ব্যক্তিরা নাম জিয়াউল ইসলাম (৪৫)। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

রোবার (৩১ মে) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া এলাকায় এই ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল ওবায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হিমেল পরিবহনের একটি বাস কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জের অভিমুখে যাচ্ছিল। অপরদিকে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে সেনা সদস্যদের নিয়ে আরেকটি বাস খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়ার মিরপুরের তালবাড়ীয়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটি বাসই দুমড়ে মুচড়ে যায়। ঘটনা পরপরই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন দুই বাসের যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। এর মধ্যে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যান্য আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

তবে হতাহতদের মধ্যে কতজন সেনা সদস্য আছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD