মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এবারের বাজারে ভারত থেকে অবৈধভাবে আসা পশু চোখে পড়েনি। একেবারে প্রান্তিক চাষী থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত কোরবানির পশু ক্রয় বিক্রয় জন্য নিরাপদ হয় সেজন্য সরকার সকল ব্যবস্থা গ্রহণ করেছে। এখনো পর্যন্ত কোথাও থেকে কোন ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর নেউরা কোরবানির পশুর হাট পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রাণিসম্পদ মন্ত্রী আরো বলেন, আমরা বাজারগুলোতে ভেটেরেনারি টিম, জাল টাকা প্রতিরোধ এবং চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের থাকা নিশ্চিত করেছি। ঈদের বাজার মাত্র শুরু হয়েছে ।
মন্ত্রী আরো বলেন, এবার সারাদেশে প্রায় ১ কোটি পশু কোরবানি সম্ভাবনা রয়েছে। কোরবানিকে ঘিরে যে অর্থনীতি সঞ্চালিত হয় তা সারা দেশের মানুষের উপকারে আসে।
মন্ত্রী বাজারের ভেটেরিনারি টীমের মাইকে ঘোষণা দেন, কারো কোন সমস্যা হলে এই বুথ থেকে সহযোগিতা নিতে পারে। এছাড়াও তিনি বিভিন্ন স্টলে গিয়ে পশু ক্রেতা বিক্রেতাদের খোঁজখবর নেন।
এ সময় তার সাথে ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামসুল ইসলাম, কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ প্রশাসনের কর্মকর্তার।
এময় মন্ত্রী কুমিল্লার নেউড়া বাজারে ৩২ লাখ টাকা দামের উট সুলতান দেখতে যান ।









