শনিবার | ১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে : রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার

শহিদুল ইসলাম

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য বিজ্ঞান সম্মতভাবে চাষাবাদ করতে হবে। অল্প জমিতে অধিক ফসল উৎপাদন করতে হবে।

তিনি মঙ্গলবার দুপুরে রাজবাড়ী কালুখালী উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ মৌসুমে গ্রীস্মকালীন তীল,পাট ও আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদনবৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন।
অনুষ্ঠানে কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ উল্লাহ, কৃষি সম্প্রসারন অফিসার মোঃ নাঈমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আরো বলেন, ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে। বাল্যবিবাহ রোধ করতে হবে।মাদকমুক্ত সমাজ গড়তে হবে।
তিনি কৃষকদের খোজ নিতে গিয়ে জানতে পারেন,কালুখালী উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা ৪০ কেজি স্থলে ৪৪ কেজি পেয়াজ নিয়ে থাকেন। তিনি এ ব্যবস্থা বন্ধের আশ্বাস দেন।
পরে জেলা প্রশাসক সুলতানা আক্তার কালুখালী উপজেলা পরিষদ,কালুখালী থানা,কালুখালী ভূমি অফিস পরিদর্শন করেন। এছাড়া তিনি কালুখালী উপজেলার শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD