পটুয়াখালী জেলা রিপোটার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দিন ব্যাপি জনকল্যাণমুখী কার্যক্রমের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
(২৮ নবেম্বর ২০২৫) রোজ শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে ক্লাবের হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয় এবং পরবর্তীতে ক্লাবের বর্ষপূর্তির কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা শেষে, রিকশা, অটোরিকশা শ্রমিকদের বিভিন্ন সচেতনতা মূলক দিকনির্দেশনা সহ রেলির মাধ্যমে সাধারণ মানুষকে দেশপ্রেম সম্পর্কে অবহিত করন এর মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী মামুন এবং অত্র ক্লাবের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দের যৌথ প্রচেষ্টায় অনুষ্ঠানের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এসময় অতিথি’র বক্তব্যে আব্দুল্লাহ আল নাহিয়ান বলেন, সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের বিবেক। সত্য, ন্যায় এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশন করেন না বরং একটি দেশ, একটি জাতি ও প্রজন্মকে সঠিক পথে চালিত করেন।
তিনি আরও বলেন “পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবের” এই অগ্রযাত্রা সাংবাদিকতার মানোন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনস্বার্থকে সামনে রেখে আরও শক্তিশালী ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা রাখেন তিনি।
পটুয়াখালী জেলা রিপোটার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী”কে সফল করার লক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সহ-সভাপতি: মোঃ মোশারফ হোসেন সুজন, সাধারণ সম্পাদক: আরিফুজ্জামান তুহিন শরীফ, যুগ্ম-সাধারন সম্পাদক: মোঃ মঞ্জুর মোর্শেদ তুহিন, সাংগঠনিক সম্পাদক: মোঃ সোহাগ মিয়া, সাংগঠনিক সম্পাদক: বাইজিদ মিয়া, দপ্তর সম্পাদক: মোঃ জাহিদ হাসান, কোষাধ্যক্ষ: মোঃ তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক: মোঃ বশির তালুকদার, কার্যকরী সদস্য: মোঃ জিয়াউর রহমান, মোঃ ফিরোজ আলম, মোঃ রাকিবুল ইসলাম, সপথ, মোঃ আতিকুল ইসলাম, সৈমিত্র সুমন, সুনিল সরকার, মোঃ ফারুক হোসেন, মোঃ নিজাম উদ্দিন,মোঃ মহিউদ্দিন,মোঃ নজরুল ইসলাম, মোঃ রায়হান উদ্দিন রুবেল, সুভাস দাস, সমীর চন্দ্র সহ অন্যান্য সদস্য বৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।
এসময় উক্ত অনুষ্ঠানের আয়োজিত সকল কার্যক্রমকে সঠিক ভাবে সম্পন্ন করতে সকল সদস্যর গুরুত্ব ছিল অপরিসীম, যা সকল সাংবাদিকের মাঝে আনন্দ, মিলন ও উৎসবমুখর পরিস্থিতিতে উপলব্ধি করা যায়।
আলোচনা সভায় বক্তারা নৈতিক সাংবাদিকতা, তথ্য যাচাই, সত্য প্রকাশ এবং সমাজ সচেতনতাকে সামনে রেখে পেশাকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বক্তারা মনে করেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা ও দায়বদ্ধতার মাধ্যমে পটুয়াখালীতে গণমাধ্যম আরও শক্ত ভিত্তি পাবে।
কেক কাটা ও আলোচনা শেষে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠান শেষ হয়।









