শনিবার | ১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

জামালপুরে একদিনে দুই শিশুসহ ছয়জন ধর্ষণের শিকার

স্টাফ রিপোর্টার

জামালপুরে গত একদিনে দুই শিশুসহ ছয়জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগীদের চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার বিকেল থেকে গতকাল রোববার বিকেলের মধ্যে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে মাদারগঞ্জ উপজেলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মাদারগঞ্জ উপজেলায় কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাসুদুর রহমানের (৪৫) বিরুদ্ধে মামলা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে শিশুটিকে বাড়িতে রেখে বাইরে যান তার স্বজনরা। এই সুযোগে প্রতিবেশী মাসুদুর রহমান ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দেন। শিশুটি কান্নাকাটি করে তার মাকে বিস্তারিত জানায়। শনিবার রাতেই মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদুর রহমান পলাতক রয়েছেন।

মাদারগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, অভিযোগ পাওয়ার পরপর শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এদিকে গত একদিনে জেলায় আরো পাঁচজন ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ইসলামপুর উপজেলার চার বছরের এক শিশু, ইসলামপুর পৌরসভার ২৯ বছর বয়সী এক নারী, মেলান্দহ উপজেলার ১৭ বছরের এক কিশোরী, জামালপুর পৌরসভার ২১ বছরের এক নারী এবং সদর উপজেলার ৪০ বছর বয়সী এক নারী রয়েছেন।

একই দিনে জেলায় এতগুলো নির্যাতনের ঘটনায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জামালপুর সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়ার জন্য আলামত সংগ্রহের কাজ চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD