মঙ্গলবার | ১৪ জুলাই, ২০২৬ | ৩০ আষাঢ়, ১৪৩৩

টানা বৃষ্টিতে জলাবদ্ধ নিউমার্কেট, ভোগান্তিতে ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার

রাজধানীতে টানা বৃষ্টিপাতের প্রভাব এখনও কাটেনি নিউমার্কেট এলাকায়। জলাবদ্ধতার কারণে বিপণি-বিতান ও দোকানপাট খুললেও ক্রেতাদের উপস্থিতি খুবই কম।

দোকানিরা জানান, রোববারের (১২ জুলাই) বৃষ্টিতেই এলাকায় হাঁটুসমান পানি জমে যায়। নিচু অবস্থানে থাকা অনেক দোকানে বৃষ্টির পানি ও নালা-নর্দমার পানি ঢুকে পড়ে। ফলে দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

তাদের অভিযোগ, নিউমার্কেট এলাকার ড্রেনেজ ব্যবস্থা খুবই দুর্বল। সরকার বা প্রশাসনের পরিবর্তন হলেও রাজধানীর সবচেয়ে জমজমাট ব্যবসায়িক কেন্দ্রের প্রতি বিন্দুমাত্র নজর নেই। পাশাপাশি নিয়মিত পয়ঃনিষ্কাশন কাঠামোর নজরদারিও করেন না কেউ। সে কারণেই, অল্প বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হয় ক্রেতা-বিক্রেতাদের।

এদিকে, রোববার তুমুল বৃষ্টির সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে নিউমার্কেটের বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল থেকে বিদ্যুৎ সংযোগ আবারও চালু করা হয়েছে।

/এএন

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD