সোমবার | ২৩ নভেম্বর, ২০২৬ | ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

ঢাকায় মার্কিন দূতাবাসে নজিরবিহীন নিরাপত্তা জোরদার

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে হঠাৎ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) মধ্যরাত থেকে দূতাবাস ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। এতে মোতায়েন করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষায়িত সোয়াট টিম ও বোম্ব ডিসপোজাল ইউনিট।

ডিএমপির একাধিক সূত্র জানায়, মার্কিন দূতাবাসে নিরাপত্তা হুমকির আশঙ্কার তথ্য পাওয়ার পর সোমবার রাতে সিটিটিসি (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সঙ্গে ছিলেন ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা এবং গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ডিসি) আলী আহমেদ মাসুদ বলেন, “এটি আমাদের নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ। মাঝে মাঝে নিরাপত্তা জোরদার করা হয়। বর্তমানে ডিএমপির সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট দূতাবাস এলাকায় মোতায়েন রয়েছে। আমিও ঘটনাস্থলে অবস্থান করছি।”

তিনি আরও জানান, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বা হামলার আশঙ্কায় দূতাবাস এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, নিরাপত্তা হুমকির তথ্য মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ নিজেই ডিএমপিকে জানিয়েছিল। এরপরই দ্রুত পদক্ষেপ নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

রাত ৯টার পর থেকে গুলশান-বারিধারা এলাকার মার্কিন দূতাবাসের চারপাশে গড়ে তোলা হয় কড়া নিরাপত্তাবলয়। পুলিশ, সোয়াট, সিটিটিসি এবং অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। পুরো এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD