বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

কালুখালী -পাংশা‌ উপজেলা সমিতি

ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতির মিলন মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতির বর্ণাঢ্য মিলন মেলা আজ কেরানীগঞ্জের আটিবাজার সুজন হাউজিং এ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অত্যন্ত জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। ঢাকায় বসবাসরত রাজবাড়ী জেলার পাংশা ও কালুখালি উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিলন মেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন-সরকারের সাবেক সচিব ও রাজবাড়ী জেলা সমিতির সভাপতি মোঃ শাহজাহান আলী মোল্লা, মিসেস রফিক উদ্দিন, কে এম আখতারুজ্জামান, সদরুল আমিন হাবিব,ড: জালাল উদ্দিন, ফরিদ হাসান ওদুদ,নুর এ আলম সিদ্দিকী হক, যুগ্ম সচিব ইকবাল হোসাইন,উপসচিব ওবায়দুর রহমান, দৈনিক চিত্র’র সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ ইউনুছ আলী, ঢাকা ওয়াসার প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান, এসপি বেনজীর আহমেদ, সহ অনেকেই।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজবাড়ীর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদ। সমিতির সভাপতি পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার মোহাম্মদ রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদক মুরাদ হাসানের পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন পুলিশ ইন্সপেক্টর মনিরুল ইসলাম, কাজী ওবায়দুল হক চন্দন পুলিশ ইন্সপেক্টর আব্দুল বারী সহ অনেকেই।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD