মঙ্গলবার | ১৪ জুলাই, ২০২৬ | ৩০ আষাঢ়, ১৪৩৩

নীলফামারীতে ছয় মাসে ভিসা ও অনলাইন প্রতারণার ২২ মামলা, গ্রেফতার ৬১

স্টাফ রিপোর্টার

বিদেশে উচ্চ বেতনের চাকরি, নিশ্চিত ভিসা এবং অনলাইনে দ্রুত লাভের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে নীলফামারীতে গত ছয় মাসে ২২টি মামলা হয়েছে। এসব মামলায় ৬১ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জেলার সৈয়দপুর, কিশোরগঞ্জ ও সদর উপজেলায় একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিদেশে উচ্চ বেতনের চাকরি ও নিশ্চিত ভিসার প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন প্রচার করছিল। পরে আগ্রহীদের কাছ থেকে অর্থ নিয়ে ভুয়া কাগজপত্র, পাসপোর্ট ও ভিসা দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এ ছাড়া একই চক্র অনলাইনে থাই জুয়া ও ক্যাসিনোসংক্রান্ত ওয়েবসাইট পরিচালনার সঙ্গেও জড়িত বলে পুলিশের দাবি।

জেলা পুলিশ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলার তিন উপজেলায় অভিযান চালিয়ে ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সাইবার নিরাপত্তা আইনে ২২টি মামলা করা হয়। মামলাগুলোতে ৮১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও প্রায় ২০০ জনকে আসামি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম বলেন, ভিসা প্রতারণা, অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তথ্য পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD