মঙ্গলবার | ১৪ জুলাই, ২০২৬ | ৩০ আষাঢ়, ১৪৩৩

নীলফামারীর জলঢাকায় সড়ক সংস্কার ও ভাঙা ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

নীলফামারীর জলঢাকায় দীর্ঘদিনের বেহাল সড়ক সংস্কার এবং সড়কটির একটি ভাঙা ব্রিজ পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (১৩ জুলাই) উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া থেকে ক্যানেলের পাড় যাওয়ার সড়কটির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত ইউনিয়নের মাদক বিরোধী কমিটির আয়োজনে এসময় বক্তব্য রাখেন কমিটির প্রধান উপদেষ্টা মোহাইমেনুর রহমান সানা, সদস্য সচিব সুমন আল হোসাইন, এলাকাবাসী রাশেদুল ইসলাম, আব্দুল জব্বার, আকরাম আলী, বিলকিস বেগমসহ অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই দুর্ভোগ চললেও সমস্যা সমাধানে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে হাজীপাড়া থেকে ক্যানেলের পাড় পর্যন্ত রাস্তাটি সংস্কার এবং ভেঙে পড়া ব্রিজটির স্থানে দ্রুত নতুন ব্রিজ নির্মাণের জোর দাবি জানাই। দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয়রা।

এ বিষয়ে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, সরেজমিনে লোক পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে। দ্রুত সড়ক সংস্কার ও নতুন ব্রিজ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD