শনিবার | ১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিয়ারশেল উদ্ধার

স্টাফ রিপোর্টার

ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১০টি শর্টগানের কার্তুজ ও ৯টি টিয়ার গ্যাস (টিআর) সেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

 

মঙ্গলবার র‍্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে কোতয়ালী থানার করিমপুর এলাকার কানাইপুর-চাঁদপুর সড়কের পার্শ্ববর্তী একটি কলাবাগান থেকে এসব কার্তুজ ও টিয়ার গ্যাস সেল উদ্ধার করা হয়।

 

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রসামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD