সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাংলাদেশ ষ্টাইলে পালাচ্ছেন নেপালের মন্ত্রীরা

দৈনিক চিত্র ডেস্ক

বাংলাদেশ ষ্টাইলে নেপাল ছাড়ছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। পাশাপাশি তার মন্ত্রীদেরও হেলিকপ্টারে দেশ ছেড়ে নিরাপদে পৌছে দিচ্ছেন সেনাবাহিনী।

গুঞ্জন উঠেছে কেপি শর্মা অলি সম্ভবত পালিয়ে দুবাই অথবা ভারতে আশ্রয় নেবেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ওলি দেশ ছাড়তে পারেন; এমন পরিস্থিতিতে নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

দেশব্যাপী বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় নেপালি সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে ভাইসেপতির বাসভবন থেকে মন্ত্রীদের সরিয়ে নিতে শুরু করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর এই পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনী।

আজ মঙ্গলবার কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে টানা দ্বিতীয় দিনের মতো কারফিউ অমান্য করে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের দপ্তর, প্রধানমন্ত্রীর বাসভবন ও সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। কোথাও কোথাও আগুনও ধরিয়ে দেওয়া হয়।

রাজধানীর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে প্রশাসন হিমশিম খেয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলেও উত্তেজনা কমেনি। সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে। দোকানপাট বন্ধ, গণপরিবহন অচল—সব মিলিয়ে নেপালের দৈনন্দিন জীবন থমকে গেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD