শুক্রবার | ৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজন

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। বৃহস্পতিবার (০৭ মে) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট এবং জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ব্যবস্থাপনায় ও যুব ইউনিটের পরিচালনায় দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।

 

 

দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মো: মোতাহার হোসেন। একই সময়ে রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ আছিফ চৌধুরী। পরে আন্দরকিল্লা চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ আছিফ চৌধুরী। ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইউনিট চেয়ারম্যান মো: মোতাহার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ইউনিটের সাবেক সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

 

 

প্রধান অতিথির বক্তব্যে মো. মোতাহার হোসেন বলেন, ‌মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আর্তমানবতার সেবায় নিজেদের উৎসর্গ করাই এই দিবসের মূল চেতনা। চট্টগ্রাম জেলা ইউনিট ও জেমিসন হাসপাতাল সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আগামীতেও যেকোনো দুর্যোগ ও সংকটে সাধারণ মানুষের পাশে থাকতে আমাদের স্বেচ্ছাসেবকদের সদা প্রস্তুত থাকতে হবে।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসাসেবায় একটি আস্থার প্রতীক। রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের এই চেতনা আমাদের সেবার মানকে আরও উন্নত করতে উৎসাহিত করে। যুব স্বেচ্ছাসেবকদের ত্যাগ ও পরিশ্রমই আমাদের এই আন্দোলনকে বেগবান রাখছে।

 

মোহাম্মদ জাহাঙ্গীর আলম দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, হেনরি ডুনান্টের যে আদর্শ নিয়ে এই আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল, আমরা চট্টগ্রামে সেই আদর্শ বাস্তবায়নে নিরলস কাজ করছি। আজকের এই আয়োজন আমাদের ভ্রাতৃত্ব ও সেবার বন্ধনকে আরও দৃঢ় করবে।

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, ভারপ্রাপ্ত সিএমও ডা. মাহফুজা বেগম, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, ডা. মিসবাহ উদ্দিন, চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মর্জিনা বেগম, প্রশিক্ষানার্থীবৃন্দসহ সাবেক যুব প্রধান ফয়সাল হোসেন।

 

 

এছাড়াও হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব সদস্য এবং অসংখ্য স্বেচ্ছাসেবক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD