শনিবার | ৯ মে, ২০২৬ | ২৬ বৈশাখ, ১৪৩৩

ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাজা সুব্রামানি

স্টাফ রিপোর্টার

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়াহয়েছে লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজাসুব্রামানি। দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়েরবরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেসংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ভারতের বর্তমান সেনাপ্রধানজেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হচ্ছে আগামী৩০ মে। তার বিদায়ের পর লেফটেন্যান্ট জেনারেলসুব্রামানির নিয়োগ কার্যকর হবে। বর্তমানে তিনিভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়েরসামরিক উপদেষ্টার পদে দায়িত্ব পালন করছেন।২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে তিনি এই পদেআছেন।

এর আগে ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫সালের ৩১ জুলাই পর্যন্ত ভারতের উপ-সেনাপ্রধানহিসেবে দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট জেনারেলসুব্রামানি। তারও আগে ২০২৩ সালের মার্চ থেকে২০২৪ সালের জুন পর্যন্ত তিনি ভারতীয় সেনাবাহিনীরজেনারেল অফিসার কমান্ডিং-ইন চিফ(জিওসি-ইন-সি) ছিলেন।

১৯৮৫ সালের ডিসেম্বরে পদাতিক রেজিমেন্ট ‘দ্যগারওয়াল রাইফেলস’-এ কমিশন প্রাপ্তির মধ্য দিয়েএন এস রাজা সুব্রামানির সামরিক জীবন শুরু হয়।ভারতীয় সেনাবাহিনীতে তার দীর্ঘ ৪১ বছরের বেশিসময়ের ক্যারিয়ারে তিনি দেশটির বিভিন্ন সংঘাতপূর্ণঅঞ্চলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াতিনি বেশ কয়েকটি কমান্ডের শীর্ষ কর্মকর্তা, স্টাফএবং প্রশিক্ষক পদেও নিয়োজিত ছিলেন।

শিক্ষাগত জীবনে লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানিভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ) থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যেরকিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভকরেন তিনি। এছাড়া তিনি যুক্তরাজ্যের জয়েন্টসার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবংনয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজেও পড়াশোনাকরেছেন।

সুদীর্ঘ ও গৌরবময় পেশাগত জীবনে এন এস রাজাসুব্রামানি ৪টি বিশেষ পদক অর্জন করেছেন।পদকগুলো হলো—বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবাপদক।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD