শনিবার | ১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ভারতে ভোটার তালিকা থেকে বাদ পড়ল মীর জাফরের বংশধররা

স্টাফ রিপোর্টার

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় মীর জাফরের পরিবারের বহু সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠেছে। আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে এ ঘটনায় রাজ্যজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়ার সময় নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। ফলে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানির নোটিশ পেয়ে তারা প্রয়োজনীয় নথিপত্র জমা দেন। কিন্তু শুনানির পরও অধিকাংশের নাম স্থায়ীভাবে বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তারা।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর ব্রিটিশদের সহায়তায় বাংলার নবাব হন মীর জাফর। বর্তমানে তার ১৫তম বংশধর রেজা আলি মির্জাসহ পরিবারের সদস্যরা মুর্শিদাবাদের কিল্লা নিজামত এলাকায় বসবাস করেন। অভিযোগ অনুযায়ী, তাদের অনেকের নামই বর্তমান ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD