মঙ্গলবার | ১৪ জুলাই, ২০২৬ | ৩০ আষাঢ়, ১৪৩৩

মতলব সেতুর এপ্রোচ সড়কে ভাঙন, দুর্ঘটনার আশঙ্কা

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ‘মতলব সেতুর এপ্রোচ সড়কে ভাঙন দেখা দিয়েছে । ভারি বর্ষণে সেতুর উত্তর পাড়ের অংশে বিশাল সুরঙ্গ সুষ্টি হয়। দুঘর্টনার আশঙ্কা নিয়ে যানবাহন চলাচল করছে।

শুক্রবার বিকেলে দেখা যায়, সেতুর উত্তর পাড়ে এপ্রোচ সড়কের নীচের বালু ও মাটি সরে যাওয়ায় সড়কটির একপাশে ভেঙে বিশাল সুরঙ্গ সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে।

জানা যায়, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, বরিশাল, শরীয়তপুর, ফরিদপুর জেলার বিপুল সংখ্যক মানুষ এ সড়ক দিয়ে ঢাকায় যাতায়াত করে। প্রতিদিন কয়েক হাজার যানবাহন সেতুটি ব্যবহার করে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে সেতুর দুই পাশের সংযোগ সড়কেও বড় বড় গর্ত তৈরি হয়েছে। এ অবস্থায় প্রতিদিন হাজারো যানবাহন ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছে।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম শুক্রবার বিকেলে মতলব সেতু এলাকা পরিদর্শন করেছেন।

এ ব্যপারে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইউনুস আলী জানান,সংবাদ পাওয়ার পরপরই লোক পাঠানো হয়েছে। ভাঙন এলাকার চারিদিকে জিও ব্যাগ ফেলে মেরামত করা হবে।

এমই

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD