সোমবার | ২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩

কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহত ১৬

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও রাসায়নিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন দগ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে পোশাক কারখানার ভেতর একটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের রাসায়নিক গোডাউনে। এতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং আশপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহায়তা করেন।

দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD