রাজধানীর কাফরুল এলাকায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। এ সময় তাদের বহন করা একটি হায়েস গাড়ি জব্দ করা হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) আগারগাঁও মেট্রোস্টেশনের নিচে একটি হাইয়েচ গাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-মো. সাদ্দাম হোসেন, মো. সেলিম ও মো. আলভি।

র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া অবৈধ অস্ত্র দিয়ে তারা রাজধানীর মিরপুর, কাফরুলসহ ঢাকার বিভিন্ন এলাকায় অপরাধ কর্মকাণ্ড ব্যবহার করতো।
পাশাপাশি, এ অস্ত্র বিভিন্ন পেশাদার অপরাধীদের ভাড়ায় সরবরাহ করতো। যা দিয়ে এসব অপরাধীরা খুন, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের কাজে ব্যবহার করতো।
র্যাব আরও জানায়, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
এছাড়াও, গ্রেফতারকৃত আসামি সাদ্দামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৫টির বেশি মামলা এবং সেলিমের বিরুদ্ধে সাতটির বেশি মামলার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









