মঙ্গলবার | ১৪ জুলাই, ২০২৬ | ৩০ আষাঢ়, ১৪৩৩

রাজশাহী

রাজশাহীর রেঞ্জ ডিআইজির দায়িত্ব গ্রহণ

বিশেষ প্রতিনিধি

শনিবার বেলা ১১:০০ ঘটিকায় রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে যোগদান করেন জনাব মোঃ আশিক সাঈদ। এ সময় তাঁকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে রেঞ্জ কার্যালয়ের “পদ্মা“ সম্মেলন কক্ষে ডিআইজির সাথে কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী এবং রাজশাহী রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিআইজি আশিক সাঈদ তাঁর নেতৃত্বে রেঞ্জের আইন-শৃঙ্খলা ও বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এর পূর্বে সকালে শাহমখদুম বিমানবন্দর, রাজশাহীতে নবাগত ডিআইজকে ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত জানান কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী , অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ বাংলাদেশ পুলিশ, রাজশাহী  এবং পুলিশ সুপার, রাজশাহীসহ রাজশাহী রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD