রবিবার | ২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩

র‍্যাবের অভিযানে জালটাকাসহ কারখানার সন্ধান

স্টাফ রিপোর্টার

যাব-১২, সিরাজগঞ্জ ও র‌্যাব-১৩, রংপুরের যৌথ অভিযানে গংগাচড়া উপজেলায় জাল টাকা তৈরির একটি কারখানার সন্ধান মিলেছে। এ সময় জাল নোট ও সরঞ্জামসহ মো. রুবেল মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া, পিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে রংপুরের গংগাচড়া থানার চেংমারী এলাকায় অভিযান চালিয়ে রুবেলের বাড়ি থেকে ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এর আগে গত ২৯ মার্চ সিরাজগঞ্জে পৃথক অভিযানে ১৩ লাখ ১৫ হাজার ৭শ’ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরে রুবেল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD