সোমবার | ২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩

সিরাজগঞ্জের নলকা- মহাসড়কে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম

মোঃ হোসেন আলী ছোট্ট

” ভেষজ ও সুগন্ধি উদ্ভিদ সংরক্ষণ: স্বাস্থ্য, ঐতিহ্য ও জীবিকার উন্নয়ন’” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে  ৫ বছরে  ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচী অংশ হিসেবে সিরাজগঞ্জের আঞ্চলিক  নলকা- মহাসড়কে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, (০১ এপ্রিল ২০২৬) সকালের দিকে সিরাজগঞ্জ পৌর শহরের সার্কেট হাউজ এলাকায় জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), গণপতি রায়, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু, সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম  বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি আরও উল্লেখ করেন যে, সড়কের দু’পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানোর মাধ্যমে যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, তেমনি এটি ভবিষ্যতে অর্থনৈতিকভাবেও লাভজনক হবে। তিনি আরো বলেন,সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন ও পুনঃখনন করা হবে, যাতে জলজ জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক ও শিল্পকারখানার বিষাক্ত রাসায়নিক ধীরে ধীরে নিষিদ্ধ করে পরিবেশবান্ধব বিকল্প ব্যবস্থা চালু করা হবে।’ পরিবেশ রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গৃহীত উদ্যোগের কথা স্মরণ করে তিনি বলেন, ‘১৯৭৭ সালে শুরু হওয়া এনভায়রনমেন্ট পলিউশন কন্ট্রোল প্রজেক্টের ধারাবাহিকতায় আজকের বন অধিদপ্তর। ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতে স্কুল পাঠ্যক্রমে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত করা  দরকার । এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষাকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচনা করেছেন।’
উল্লেখ্য ঃ বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ন্যাশনাল গ্রিন মিশন’ নামে পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন। এই মিশনের আওতায় আগামী পাঁচ বছরে সারাদেশে অগ্রাধিকার ভিত্তিতে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD