এসো দেশ বদলাই নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, পৃথিবী বদলায় দূষণমুক্ত পরিবেশ গড়ি এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে শহরের দূষণমুক্ত ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতি সপ্তাহের শনিবার জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৫ এপ্রিল ২০২৬) সকালের দিকে পৌর শহরের জেলা প্রশাসকের কার্যালয় সহ বিভিন্ন স্পষ্টে
জেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে এসময়ে উপস্থিত থেকে নিজেই এ কাজে অংশগ্রহণ করে নিজেই নিজের হাতে আগাছা জঙ্গল পরিস্কার করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞা জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞা জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম বলেন, পরিবেশের ক্ষতি করে এমন সব ধরণের পলিথিনের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। আমরা যদি সচেতন না হই তাহলে কোন কিছুই সম্ভব নয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সকলে সচেতন হতে হবে। আমাদের আবর্জনা আমাদেরকেই পরিষ্কার করতে হবে। এখন থেকে পৌর শহরের যেখানে যেখানে ময়লা পড়ে থাকবে আমরা ওখানে জেলা প্রশাসনের সহায়তায়
উপস্থিত হয়ে নিজেরা ময়লা পরিষ্কার করে এ শহরটিকে একটি পরিষ্কার শহর হিসেবে জনগণের সামনে উপস্থাপন করব। তিনি আরো বলেন, শহরের পরিবেশ দূষণমুক্ত, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা প্রশাসন ও পৌরসভা নিয়মিত এবং বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করছে। সেই হিসেবে আমরা সিরাজগঞ্জ এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পিছিয়ে নেই। ২০২৬ সালের মার্চ ও এপ্রিল মাসের তথ্যানুযায়ী, এই উদ্যোগগুলোর আওতায় শহর, নদী এবং ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কারের ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক( উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ও সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক শাহাদাত হুসেইন, প্রমুখ।









