মঙ্গলবার | ১৪ জুলাই, ২০২৬ | ৩০ আষাঢ়, ১৪৩৩

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে সড়ক ভেঙে বিচ্ছিন্ন, দুর্ভোগে ৫ হাজার মানুষ

স্টাফ রিপোর্টার

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির প্রবল স্রোতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি গ্রামীণ পাকা সড়ক ভেঙে গেছে। এতে অন্তত ৮ গ্রামের প্রায় ৫ হাজার মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শনিবার (১১ জুলাই) অতিরিক্ত পানির চাপে সড়কটি ভেঙে যায়। টানা বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জ-হবিগঞ্জ সীমান্তে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর ফলে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী, রৌয়াইল, হিলালপুর, টেংরাখালি, মেঘেরকান্দি, হরিনাকান্দিসহ আটটি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। পানির তীব্র স্রোতের কারণে এখনই সড়কটি মেরামত করা সম্ভব হচ্ছে না। তাই স্থানীয়রা বিকল্প পথ ব্যবহার করে যাতায়াত করছেন।

/এমএসটি

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD