বুধবার | ১৫ জুলাই, ২০২৬ | ৩১ আষাঢ়, ১৪৩৩

সুনামগঞ্জে মদ বিক্রিকালে ইউপি সদস্যসহ আটক ২

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মদ বিক্রির সময় বাহারা ইউপির ২ নং ওয়ার্ডের সদস্য দেবব্রত তালুকদারকে (৩৪) আটক করেছে পুলিশ। তার সাথে জীবেশ দাশ (২৪) নামে আরও একজন আটক করেছে।

সোমবার (১৩ জুলাই) রাতে মদ বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে মেম্বারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় দেবব্রত তালুকদার ও জীবেশ দাশকে আটক করা হয়।

অভিযানে জীবেশ দাশের শয়ন কক্ষের খাটের নিচ থেকে ৩টি সাদা প্লাস্টিকের মদের কন্টেনার উদ্ধার করা হয়। প্রতিটি কন্টেনারে ১০ লিটার করে ৩০ লিটার চোলাই মদ পাওয়া গেছে।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে দু’জনকে মদ সহ গ্রেফতার করা হয়েছে।  ইতিমধ্যেই আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

/এসআর

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD