শনিবার | ৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩

২৪ ঘণ্টায় সিলেটে হাম উপসর্গে ১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৬ জনে। এই সময়ের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৩৬ জন।

এছাড়াও হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা-সংকট হওয়ায় ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের। ছোঁয়াচে এই রোগ নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৭ জন।

/এসআইএন

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD