শনিবার | ২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসেবে আগামী ৬০ দিন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছে কোনো ফি নেবে না বলে ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে শান্তি চুক্তির আওতায় প্রণালিতে মাইন অপসারণ কার্যক্রমও শুরু হচ্ছে।

 

 

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, আগামী ৬০ দিন হরমুজ প্রণালি অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজগুলোকে কোনো ধরনের ফি দিতে হবে না। এ সময়ের সব ব্যয় ইরান সরকার বহন করবে। খবর সামা টিভির।

 

 

কয়েক মাসের সংঘাত এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নৌপথে বিঘ্ন সৃষ্টি হয়েছিল। এ সিদ্ধান্তকে ওই অচলাবস্থা স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

 

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক সব বাণিজ্যিক জাহাজকে আগে ‘পারস্য উপসাগর জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’-এর কাছে আবেদন করতে হবে।

 

অনুমতি পাওয়ার পর জাহাজগুলোকে নির্ধারিত সময়সূচি ও রুট অনুসরণ করে চলাচল করতে হবে। নিরাপত্তাজনিত কারণে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছে ইরান।

 

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ধাপে ধাপে পুনরুদ্ধার করা হবে।

 

 

বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি এবং প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে নৌযান চলাচলের পরিমাণ বাড়ানো হবে।

 

 

সংঘাত-পরবর্তী সময়ে সামুদ্রিক কার্যক্রম স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD