ফয়জুল কবির বাংলাদেশের রেডিও,টেলিভিশন এবং সংবাদপত্রের বিজ্ঞাপন মার্কেটিং ও বিপণনের একজন অন্যতম পরিচিত মুখ। প্রত্যেকটি সংবাদপত্র, টেলিভিশন এবং রেডিওর বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তাদের সাথে ছিল তার গভীর সখ্যতা। তিনি বাংলাদেশের অন্যতম বিজ্ঞাপনী সংস্থা Unitrend এর মিডিয়া বিভাগের পরিচালক ছিলেন। পাবনা জেলায় জন্ম নেওয়া এই ব্যক্তির বিরুদ্ধে ঢাকার কারো কোন অভিযোগ ছিল না, তিনি অত্যন্ত সৎ এবং দায়িত্বপরায়ণ ব্যক্তি ছিলেন। কয়েক মাস আগে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন। আজ তার জন্মদিন। তার একমাত্র ছেলে উচ্চশিক্ষার জন্য আমেরিকাতে অবস্থান করছেন এবং মেয়ে নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন মিসেস ফয়জুল কবির।









