রবিবার | ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

রাজধানীতে মা-মেয়েকে নির্মমভাবে হত্যা

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় মা ও মেয়েকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শাহজাহান রোডের ৩২/২ নম্বর বাড়ির ৮ম তলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসিন্দা লায়লা আফরোজের (৪৮) রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তার আগেই মেয়ে নাফিজাকে (১৫) মুমূর্ষু অবস্থায় হসপিটালে নিয়ে যান স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে ছুটে আসেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। তাদের অভিযোগ, এ ঘটনায় জড়িত থাকতে পারে গৃহকর্মী। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD