মঙ্গলবার | ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩

২ কোটি ৮৪ লাখ টাকার নিষিদ্ধ পণ্য জব্দ শাহজালাল বিমানবন্দরে

স্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার (১৪ ডিসেম্বর) বিমানবন্দর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালায় অ্যাভিয়েশন সিকিউরিটি ও কাস্টমস কর্তৃপক্ষ। তখন দুবাই থেকে আগত Solit Air-এর কার্গো বিমানে আমদানিকৃত দুটি শিপমেন্ট পরীক্ষা করে ২ হাজার ৮৭৮ কেজি নিষিদ্ধ ক্রিম, বিভিন্ন প্রকার গার্মেন্টস পণ্য ও ইলেকট্রনিক্স এক্সেসরিজ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৮৪ লাখ ৯২ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় কাস্টমস কর্তৃক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD