শুক্রবার | ৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩

জকসু নির্বাচন সামনে রেখে উচ্চপর্যায়ের সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন-২০২৫ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় উচ্চপর্যায়ের এক সভা আয়োজন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় মন্ত্রণালয়ের ৮ নম্বর ভবনের ২০২৮ নম্বর কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনি প্রস্তুতির সমন্বয় করতে এই জরুরি সভার আয়োজন করা হয়েছে। সভায় অংশ নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার এবং এনএসআই ও এসবি’র প্রধানসহ সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর এবং জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারকেও সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। তালিকায় ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নামও অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে একটি উৎসবমুখর পরিবেশ বজায় রাখতেই সরকারের উচ্চপর্যায়ের এই উদ্যোগ।

 

মন্ত্রণালয়ের উপ-সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথা সময়ে সভায় উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD