বৃহস্পতিবার | ৯ জুলাই, ২০২৬ | ২৫ আষাঢ়, ১৪৩৩

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পুলিশ লাইন্স স্কুলে গ্রান্ড রিইউনিয়ন-২০২৫ উদযাপন

মো. রবিউস সানি আকাশ, স্টাফ রিপোর্টার

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গ্র্যান্ড রিইউনিয়ন-২০২৫ আয়োজন করা হয় ঐতিহ্যবাহী কুমিল্লা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের মাঠে। এতে অংশগ্রহণ করেন প্রাঙ্গণ শিক্ষক ও হাজারো প্রাক্তন শিক্ষার্থীরা। আবেগ-আপ্লুত হয়ে যেনো এক মিলনমেলায় পরিণত হয়েছে স্কুলের আঙ্গিনা।

রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৯-৩০ মিনিটে যথা সময় আয়োজন পরিচালনা করা হয়। প্রথমে প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্ভোদন করা হয়।

 


উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আমরা গভীর ভাবে স্মরণ করছি অত্র প্রতিষ্ঠানের প্রাঙ্গণ তিন শিক্ষকের প্রতি। তাদের মধ্যে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম মোহাম্মদ তফাজ্জল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মরহুম মোহাম্মদ আব্দুল মালেক, অফিস সহকারী ও শিক্ষক মরহুম মোহাম্মদ শফিকুর রহমানসহ সকলের রুহের মাগফেরাত কামনা করছি।

পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমাদের স্কুলের প্রাঙ্গন শিক্ষার্থীরা বিগত ৬ মাস ধরে দিন-রাত সময় দিয়ে এতো সুন্দর একটি আয়োজন সাজিয়েছেন। তাদের নিজের উদ্বেগে এই আয়োজন করা হয়েছে। আমি আশা করবো স্কুলের প্রতিটি কাজে যেনো প্রাঙ্গন শিক্ষার্থীরা পাশে থাকে। আমি সকল শিক্ষার্থীদের জন্য দোয়া করি তারা যেনো তাদের জীবনের প্রতিটি কাজেই সফল হয়।

তিনি আরো বলেন, যাদের শ্রম এবং ঘামে এমন একটি মহামিলন মেলার আয়োজন হয়েছে তাদেরকে ধন্যবাদ দিলে অত্যন্ত ছোট করা হবে বরং এদের জন্য কৃতজ্ঞতা ও শুভকামনা রইল এবং দোয়া রইল যেন আরো বড় কোনো আয়োজনে আপনাদের আমরা পাশে যেনো পাই। অনেক ভালো থাকুন আপনারা।

গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজনে ১৩ সদস্য বিশিষ্ট শিক্ষক সমন্বয় কমিটিতে ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, শিফট ইনচার্জ (প্রভাতী) বাবু দস্তিদার, শিফট ইনচার্জ (দিবা) মোহাম্মদ রিপন হোসেন, সিনিয়র শিক্ষক মোহাম্মদ মুমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ মোজাম্মেল হক, সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক কবির আহমেদ, সহকারী শিক্ষক মো. আশিকুর রহমান, সহকারী শিক্ষক মো. এনামুল হক সরকারি, সহকারী শিক্ষক মো. দুলাল হোসেন, সহকারী শিক্ষক মো. আসাদুর রহমান, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সরকার, সহকারী শিক্ষক মো. শফিউল আলম।

এছাড়া গ্র্যান্ড রিইউনিয়ন ১৫ সদস্য বিশিষ্ট আয়োজক কমিটিতে ছিলেন প্রাঙ্গণ শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসুদ (ব্যাচ-২০০৪), সেঁজুতি হোসেন সায়েমা (ব্যাচ-২০০৯), রিয়াজুল হক রানা (ব্যাচ-২০০৪), অপু সরকার (ব্যাচ-২০০৪), মোহাম্মদ মামুন চৌধুরী (ব্যাচ-২০০৯), মো. সুজন মিয়া (ব্যাচ-২০১০), মোহাম্মদ আরিফুল ইসলাম (ব্যাচ-২০০৫), নাজমুল হোসেন ডনি (ব্যাচ-২০০৭), ডা. রাফিদ ইবনে মাজহার (ব্যাচ-২০১৬), আহাম্মেদ ফয়েজ (ব্যাচ-২০১১), মো. শাহপরান (ব্যাচ-২০১৪), নাদিয়া ইসলাম (ব্যাচ-২০১৯), হাবিবুর রহমান (ব্যাচ-২০১৯), মো. নাঈম উল্লাহ অনিক (ব্যাচ-২০২১), মো. ইফতেখার হোসেন (ব্যাচ-২০২০)। গ্র্যান্ড রিইউনিয়নের সহযোগী কমিটিগুলুতে আছেন- ম্যাগাজিন কমিটি সদস্যবৃন্দ, রেজিস্ট্রেশন কমিটি সদস্যবৃন্দ, অর্থ ও হিসাব কমিটি সদস্যবৃন্দ, আপ্যায়ন কমিটি সদস্যবৃন্দ, লজিস্টিক কমিটি সদস্যবৃন্দ, সাংস্কৃতিক কমিটি সদস্যবৃন্দ, অনুষ্ঠান পরিচালনা কমিটি সদস্যবৃন্দ, মিডিয়া ও আইপি কমিটি সদস্যবৃন্দ, উপহার সামগ্রী কমিটি সদস্যবৃন্দসহ এই অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীরা সময় দিয়ে আয়োজনটি সফল করেছেন। এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীরা দেশ-বিদেশ থেকে আর্থিকভাবে সহযোগিতা করায় অনুষ্ঠানটি সফল হয় বলেন আয়োজকরা। এককথায় শিক্ষার্থীদের কঠর পরিশ্রম-অর্থে এই মহামিলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এর পর এক এক করে আয়োজক কমিটির সদস্যরা বক্তব্য রাখেন। আয়োজক কমিটির বক্তব্য শেষে প্রতিটি ব্যাচের ১জন করে শিক্ষার্থীরা ৩ মিনিট করে স্মৃতিচারণ করেন। এছারা আয়োজক কমিটির আপ্যায়ন ও অনুষ্ঠানমালায় ছিলো সকালের নাস্তা, রম্য বিতর্ক, দুপুরের খাবার, স্কুলের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, বিকেলের নাস্তা, সন্ধ্যায় পিঠা উৎসব, গান, নৃত্য, রেম্প শো, লটারি ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে সবার আকর্ষণ ছিলেন পুলিশ লাইন্স স্কুলের ২০১১ ব্যাচের শিক্ষার্থী জনপ্রিয় আর্ট অফ হ্যাভেন ব্র্যান্ডের ভোকাল ও গিটারিস্ট জাহিদুল আলম হিমেল। এছারা কুমিল্লার লোকাল ব্যান্ডগুলো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে বিশেষ মুহূর্ত ছিলো স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বর্তমান শিক্ষকসহ প্রাঙ্গণ শিক্ষার্থীরা একে অপরকে দেখে খুবি উৎসাহিত ছিলেন এবং আবেগ আপ্লূত হয়ে পরেন সবাই। শিক্ষক-শিক্ষার্থীদের এই ভালোবাসা থাকুক সারাজীবন এই প্রত্যাশা সবার। আবারো এমন আয়োজন চায় সবাই। তাছাড়া পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর ফুর্তিতে ২০২৭ সালে একটি বিশাল আয়োজন করার কথা বলেন শিক্ষকরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD