শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

ঢাকা কলেজে ইয়াবা সেবনকালে হাতেনাতে ধরা দুই শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার

ক্যাম্পাসে গোপনে ইয়াবা সেবনকালে দুজন শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে ঢাকা কলেজের নর্থ হলের হল প্রভোস্ট। রোববার রাতে তাদের আটক করা হয়।

আটককৃত শিক্ষার্থীরা হলেন—কলেজের (২০২১-২২) সেশনের ইসলাসের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা রাশেদুল ইসলাম ও ২২-২৩ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আলী তানজিম।

জানা যায়, উত্তর ছাত্রাবাসের পেছনে গোপনে দুজনকে ইয়াবা খেতে দেখেন হলের স্টাফরা। এরপর হল প্রভোস্টকে কল দিয়ে ডেকে আনার পর তাদেরকে হাতেনাতে ধরা হয়। পরবর্তীতে ওই শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় আইডি কার্ড রেখে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এবিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের প্রাধ্যক্ষ মো. ইকবাল হোসাইন জানান, ঘটনা সত্য। রাতের বেলা জায়গাটি অন্ধকার থাকে। বিষয়টি নজরে আসার পর আমার স্টাফ সঙ্গে সঙ্গে আমাকে জানায়। আমি একটা অনুষ্ঠানে ছিলাম; তখনই সেখান থেকে সরে আসি। পরবর্তীতে প্রয়োজনীয় প্রমাণ পাওয়া যায়। বিষয়টি আমি স্বাভাবিকভাবেই কলেজ সংশ্লিষ্ট ঊর্ধ্বতনদের অবহিত করি। একই সঙ্গে তাদের আইডি কার্ড ও বিভাগসংক্রান্ত তথ্য সংগ্রহ করি।

তিনি আরো জানান, তাদের প্রায় এক ঘণ্টার মতো আটক রাখা হয়েছিল। এরপর জানতে পারি—তাদের পরীক্ষা রয়েছে কাল নয়, পরশু। এক ঘণ্টা পর আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্টাফ এবং সহকারী হল সুপারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করি। আলোচনা শেষে নিজ দায়িত্বে একটি সিদ্ধান্ত নিই—তাদের পরিচয়পত্র, বিভাগসহ সব তথ্য আমাদের কাছে ছিল, তাই তাদের কোনোভাবে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই।

এবিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, বিষয়টি আমি অবগত না। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। নিশ্চিত হয়ে সবার সাথে কথা বলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD