কুমিল্লায় সীমান্ত এলাকা থেকে অর্ধ কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ী উদ্ধার করল কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক করলেন মীর আলী এজাজ অবৈধ ভারতীয় শাড়ি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে। আজ ১২ জানুয়ারি ভোর ৫ টায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার আওতাধীন শিবেরবাজার বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে বাংলাদেশ সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর নামক স্থানে বিজিবি টহল দল মালিক বিহীন অবস্থায় ০১টি অটোরিক্সাসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ী জব্দ করে। যার সর্বমোট মূল্য ৪৮ লাখ ৬০ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক করলেন মীর আলী এজাজ বলেন, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে। চোরা চালান বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে ।









