বৃহস্পতিবার | ৯ জুলাই, ২০২৬ | ২৫ আষাঢ়, ১৪৩৩

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

রাজধানীর খিলক্ষেত থানার কুড়িল বিশ্বরোড বিআরটিসি কাউন্টারের পেছনে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।

নিহতের নাম মো. কামরুল হাসান টুটুল (৩২)। পেশায় তিনি মালবাহী ট্রলির চালক। তিনি শেরপুর জেলার সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের দলিল লেখক মো. শুরুজ্জামানের ছেলে।

সোমবার সকাল ৯টার দিকে রাজধানীর খিলক্ষেত থানার কুড়িল বিশ্বরোড বিআরটিসি কাউন্টারের পেছনে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেলে নিয়ে আসা পথচারী মো. কায়েস মিয়া জানিয়েছেন, সকালে কুড়িল বিশ্বরোড বিআরটিসি কাউন্টারের পেছনে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মুঠো ফোনে মৃতের ছোট ভাই দেলাওয়ার হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, শেরপুর থেকে গতকাল টুটুল ব্যক্তিগত কাজে ঢাকায় আসছিলেন। সকালে তারা খবর পান তার ভাই ট্রেনের ধাক্কায় মারা গেছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD