সোমবার | ২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩

ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী সচিব ও সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বুয়েট ক্যাম্পাসে এ পরীক্ষা নেওয়া হবে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের সংশোধিত আসনবিন্যাস ইউজিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

গত ১৯ ডিসেম্বর এ দুটি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যু ও তার প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

ইউজিসি সূত্র জানায়, বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী সচিব ও সহকারী পরিচালকের ১৫টি পদ নিয়োগ দেওয়া হবে। এসব পদের বিপরীতে মোট ৭ হাজার ৩৫১ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD