বৃহস্পতিবার | ৯ জুলাই, ২০২৬ | ২৫ আষাঢ়, ১৪৩৩

নির্বাচিত সরকারের ওপর শ্রমিক ইশতেহারের দায়িত্ব বর্তাবে: নজরুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার

শ্রমজীবী মানুষ রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যাবে, তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রমিক সংগঠনের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, দেশের শ্রমিক আন্দোলন এবং শ্রমিকদের স্বার্থে যারা দীর্ঘদিন কাজ করেছেন, তাদের সহায়তায় শ্রমিক ইশতেহার ঘোষিত হয়েছে। নির্বাচিত সরকারের ওপর শ্রমিক ইশতেহারের দায়িত্ব বর্তাবে।

একইসাথে, যারা ক্ষমতায় আসবে না; তারা ওই ইশতেহার বাস্তবায়নে চাপ প্রয়োগের কাজ করবেন বলেও প্রত্যাশা বিএনপির এ সিনিয়র নেতার। বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, যেখানে শ্রমজীবী মানুষ একটি বড় অংশ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD