রবিবার | ২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

পুতিনকে থামাতে পারেন কেবল ট্রাম্প: পোল্যান্ডের প্রেসিডেন্ট

স্টাফ রিপোর্টার

পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকির মতে, ইউরোপকে হুমকি দেয়া থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিরত রাখতে পারেন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পুতিনকে বিশ্বাস করা ঠিক হবে না। তার মতে ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্পের প্রচেষ্টাকে এগিয়ে নিতে ইউরোপকে যথাসাধ্য চেষ্টা করতে হবে। খবর বিবিসির।

রেডিও-৪ কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রাশিয়া পোল্যান্ড, মধ্য ও পূর্ব ইউরোপকে হুমকি দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্টই একমাত্র ব্যক্তি যিনি, এই সমস্যার সমাধান করতে পারেন এবং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারেন।’ তিনি আরো বলেন, ‘আমরা বিপজ্জনক সময়ে বাস করছি।’

নওরোকি ডোনাল্ড ট্রাম্পের একজন সমর্থক হিসেবে পরিচিত। ট্রাম্পের সঙ্গে তার বন্ধুত্ব সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রিনল্যান্ড বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক বিবৃতি সত্ত্বেও, যুক্তরাষ্ট্র এখনো ইউরোপের নিরাপত্তার গ্যারান্টার। ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয়দের জন্য যা করছেন, তা ‘সমর্থন ও সম্মানের যোগ্য’। প্রেসিডেন্ট নওরোকি বলেন, তিনি ইউরোপকে যুক্তরাষ্ট্র থেকে দূরে সরে যেতে দেখতে পাচ্ছেন, এটি ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক বা সামরিক নিরাপত্তার জন্য শুভ নয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD