বৃহস্পতিবার | ৯ জুলাই, ২০২৬ | ২৫ আষাঢ়, ১৪৩৩

শুনানির পঞ্চম দিনে প্রথম অর্ধে ২৮ জন ফিরে পেলেন মনোনয়ন

স্টাফ রিপোর্টার

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনে প্রথম ভাগে ৩৬টি আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২৮ জন প্রার্থী তাদের মনোনয়ন ফিরে পেয়েছেন।

আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় আধা ঘণ্টার জন্য বিরতি নেয় নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন জানিয়েছে, আজকের প্রথম ভাগের শুনানিতে ২৮টি আবেদন মঞ্জুর হলেও ৫টি আবেদন নামঞ্জুর করা হয়েছে। দুটি আপিলে আবেদনকারী অনুপস্থিত ছিলেন। দিনের শেষে একটি আপিল পুনরায় শুনানির জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

নামঞ্জুর হওয়া ৫টি আপিলের মধ্যে ১টি ছিল বৈধ প্রার্থীর বিরুদ্ধে করা আপিল, যা খারিজ করা হয়েছে। বাকি নামঞ্জুর আপিলগুলোর মধ্যে ৩টি ছিল স্বতন্ত্র প্রার্থীর। এছাড়া ঋণখেলাপি হওয়ার কারণে গণঅধিকার পরিষদের চট্টগ্রাম-৩ আসনের প্রার্থী মিজানুর রহমানের মনোনয়ন বহাল রাখা হয়নি।

এদিকে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আব্দুল মতিনের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়ার করা আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আব্দুল মতিনের মনোনয়ন বৈধ বলে চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের দাপ্তরিক ভুলের কারণে আগে বাতিল হওয়া সিপিবির সব প্রার্থীর মনোনয়নও ফিরিয়ে দেয়া হয়েছে।

এর আগে, মঙ্গলবার অনুষ্ঠিত শুনানিতে মোট ৭১টি আপিলের নিষ্পত্তি হয়। সেদিন ৫৩টি আপিল মঞ্জুর এবং ১৭টি নামঞ্জুর করা হয়।

আজ দুপুর পর্যন্ত মোট ২৩২ জন প্রার্থী আপিলের মাধ্যমে মনোনয়ন ফিরে পেয়েছেন। মনোনয়নপত্র বাছাইয়ে এর আগে ৭২৩ জন প্রার্থীকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। তাদের মধ্যে ৬৪৫ জন আপিল করেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD