আগামী রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশে কর্মরত বিদেশি সকল মিশনের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী রোববার সকাল সাড়ে ১০টায় হোটেল ওয়েস্টিনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন।
তিনি আরও বলেন, এই বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে কমিশনের প্রস্তুতি, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে আমরা অফিসে ফিরে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাব।
২২ জানুয়ারি থেকে প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।









