বৃহস্পতিবার | ২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩

জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছিলেন। সেটি ছিল আমাদের স্বাধীনতা অর্জনের যুদ্ধ। আর ২০২৪ সালে জুলাই-আগস্টের যোদ্ধারা সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। গত ৫ আগস্ট পর্যন্ত বিএনপির ৪১৯ জনসহ হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) রাত পৌনে ১১টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী (ডিগবাজি) মাঠে আয়োজিত বিশাল এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি অতীতে সফলভাবে দেশ পরিচালনা করেছে। আমরাই নারীদের উচ্চমাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছি এবং কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছি। রাষ্ট্র পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা জানি—কীভাবে দুর্নীতি দমন করতে হয়, কীভাবে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করতে হয় এবং মানুষের জীবনযাত্রা নিরাপদ করতে হয়।

ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচির উল্লেখ করে তিনি বলেন, আমাদের এই উদ্যোগ নিয়ে অন্য দলগুলো অনেক সমালোচনা করেছে। তারা যা খুশি বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না। আপনারা ধানের শীষকে জয়যুক্ত করে সরকার গঠনের সুযোগ দিলে আমরা জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাবো।

তিনি বলেন, আমাদের উদ্দেশ হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করতে হবে। জনগণ যদি এখন ১০ শতাংশ ভাল থাকে, যাতে আমরা ২০ শতাংশ করতে পারি। ১০০ শতাংশ ধীরে ধীরে যাবো আমরা। কিন্তু অন্তত ২০ শতাংশ নিলেও আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো।

এ সময় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লা ১১টি সংসদীয় আসনের নির্বাচনি সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি কুমিল্লা-৭ আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD