শুক্রবার | ৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩

বিজিবির অভিযানে উদ্ধার পলিথিনে মোড়ানো বিদেশি পিস্তল

স্টাফ রিপোর্টার

লালমনিরহাটে সীমান্তবর্তী মোগলহাট বিওপির কাছের মুনিয়ারচর ফলিমারি এলাকায় অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে বিজিবি। বুধবার রাত আনুমানিক তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ পিস্তল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে লালমনিরহাট সদর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ আরো জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে যাতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। এ ছাড়া নির্বাচন উপলক্ষে লালমনিরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার তিনটি সংসদীয় আসনের পাঁচটি উপজেলায় মোট ১৯টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সব ধরনের সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD