শুক্রবার | ৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩

নির্বাচনি ফান্ডের টাকা ফেরত দেওয়ার ঘোষণা তাসনিম জারার

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সংগ্রহ করা ফান্ডের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

পোস্টে ডা. তাসনিম জারা বলেন, ‘আমাদের নির্বাচনী তহবিলে যে আপনারা অনুদান দিয়েছিলেন, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের প্রেক্ষিতে যারা প্রদত্ত অনুদান ফেরত পেতে চান, তারা দয়া করে নিঃসংকোচে এই ফর্মটি পূরণ করে অর্থ ফেরত নিন।’

যেভাবে টাকা ফেরত দেবেন

পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘আপনি ব্যাংকে অনুদান দিয়ে থাকলে, এই ফর্মটি পূরণ করুন- (https://forms.gle/9a3H74yrLFFeJoFw8)।’

তাসনিম জারা বলেন, ‘যারা সরাসরি ব্যাংকে ক্যাশ জমা দিয়েছিলেন, তারা ডিপোজিট স্লিপ হারিয়ে গেলে বা না থাকলেও আবেদন করুন। সেক্ষেত্রে কিছু অতিরিক্ত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে আপনার অর্থ ফেরত দেওয়া হবে।

‘বিকাশে অনুদান দিয়ে থাকলে, এই ফর্মটি পূরণ করুন- (https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA)।’

ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১০ মার্চ পর্যন্ত বলেও পোস্টে উল্লেখ্য করেন তাসনিম জারা।

‘আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা’, পোস্টে যোগ করেন তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD