শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

স্টাফ রিপোর্টার

সীমান্ত হত্যা নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বিশেষ ভাবে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার ভাষায়, ‘ভারতীয় হাইকমিশনারকে বিশেষভাবে বলা হয়েছে, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়।’

রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সচিবালয়ে যান।

বৈঠকে কী আলোচনা হয়েছে- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের হাইকমিশনারকে সীমান্ত নিয়ে কথা বলেছি। বিশেষ করে সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়, সেজন্য বিজিবি ও বিএসফ যেন সবসময় এ বিষয়ে বৈঠক করতে থাকে। যতটুকু সম্ভব এড়িয়ে চলার জন্য বলা হয়েছে।’

তিনি বলেন, ‘এ বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেছেন, তারাও আন্তরিক এবং তাদের সব সংস্থাকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।’

ভারতীয় ট্যুরিস্ট ভিসার কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিগত এক-দেড় বছরে ভারতের কনসুলেট ও ভিসা অফিসগুলো আক্রমণের শিকার হয়েছে। যার জন্য তারা পুরোদমে সেই ভিসা কার্যক্রম চালু করতে পারেনি। তবে তারা নিশ্চিত করেছে ধারাবাহিকভাবে চালু করবে।’

 

তিনি বলেন, ‘ভারতীয় হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হলে তাদের সঙ্গে সাক্ষাৎ করে থাকে, এটি তারই অংশ। এছাড়া প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে আমাদের লেনদেন ও ব্যবসা-বাণিজ্য আছে। এছাড়া সিকিউরিটি অ্যাস্পেক্ট নিয়ে ভারতীয় হাইকমিশনার কথা বলতে এসেছিলেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ব্যবসা-বাণিজ্যসহ কূটনীতিক সব ক্ষেত্রে দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। আমরা আশা করি, ভারত সার্বভৌম সমতার ভিত্তিতে এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে আমাদের সম্পর্কটা বহাল রাখবে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD