গোপালগঞ্জে হেনা দবির খান ফাউন্ডেশনের উদ্যোগে জেলার সদর উপজেলাধীন পাইককান্দি ইউনিয়নের উরফি গ্রামের দেড় শতাধিক দু:স্থ পরিবারের মাঝে প্রতিবছরের ন্যায় লুঙ্গি, শাড়ি ও নগদ অর্থ সম্বলিত ঈদ সহায়তা এবং পুখরিয়া দারুল উলুম মাদ্রাসার উন্নয়নে নগদ এক লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ,২০২৬) সকালে উরফি গ্রামে হেনা দবির খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কেএম জাহিদ উদ্দিনের পক্ষে তাঁর ভাতিজা সোহেল খান এসকল সহায়তা প্রদান করেন।
ঈদ সহায়তা পেয়ে উরফি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান, অদুদ সরদার, ইউনুস শেখ, জাকের খান সহ দেড় শতাধিক নারী-পুরুষ সন্তোষ প্রকাশ করেছেন।









