সোমবার | ২৩ নভেম্বর, ২০২৬ | ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

মুন্সিগঞ্জে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জ সদরে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মো. রাকিব নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে ধলেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।

নিহত মো. রাকিব মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর বাচামারা খলিফাকান্দি গ্রামের শাহাদত মাতব্বরের ছেলে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর দুইটায় তিন বন্ধু ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন। এ সময় তাদের মধ্যে দুইজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অপরজন নিখোঁজ হয়ে যান।

তিনি আরো বলেন, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ১৯ ঘণ্টা অভিযান চালানোর পর বুধবার সকালে ডুবুরি দল নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD