বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

সুনামগঞ্জে তুচ্ছ ঘটনায় পৃথক সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ও সাদিরপুর গ্রামে পৃথক সংঘর্ষে ২ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যার পর উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর ও সাদিরপুর গ্রামে পৃথক সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রফিনগর গ্রামের গিয়াস (৫০) ও সাদিরপুর গ্রামের আহাদ নুর (২৭)। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সাদিরপুর গ্রামের মোশাহিদ মিয়ার ধান শুকানোর খলার উপর দিয়ে ট্রলি নিয়ে যায় একই গ্রামের হোসাইন আহমেদের লোকজন।

20

এ নিয়ে সন্ধ্যার পর দুই পক্ষের লোকজন প্রথমে কথা কাটাকাটি করে, পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে টেঁটার আঘাতে মোশাহিদ মিয়ার পক্ষের আব্দুল হামিদের ছেলে আহাদ নুর (২৭) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 

আহত হয় নিহত আহাদ নুরের বাবা আব্দুল হামিদ (৬০), আবু সুফিয়ান (২৬), রুবেল মিয়া (৪০) ও মোফাজ্জল হোসেন (৪২)।

অন্যদিকে একই সময়ে রফিনগর গ্রামের আশরাফ উদ্দিনের পক্ষে একটি রাজহাঁস খাওয়াকে কেন্দ্র করে গ্রামের শফিক মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আশরাফ উদ্দিনের পক্ষের  মৃত তাহের আলীর ছেলে গিয়াস উদ্দিন (৬০)  মারা যান। এসময় আহত হয়েছেন আবুল নছর (৫৫), আলী হায়দার (২০) ও শিবির আহমদ (৩০)।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক চৌধুরী বলেন, ‘রফিনগর ও সাদিরপুর গ্রামে পৃথক সংঘর্ষের ঘটনায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD