মঙ্গলবার | ২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

পাহাড় থেকে কেএনএফকে উচ্ছেদ করা হবে: র‍্যাব ডিজি

স্টাফ রিপোর্টার

বান্দরবানের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টকে (কেএনএফ) পাহাড় থেকে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ।

তিনি বলেন, ‘এই সন্ত্রাসী গোষ্ঠী কোনোভাবেই র‍্যাবের চেয়ে শক্তিশালী নয় এবং পাহাড়ে তাদের সম্পূর্ণ উচ্ছেদ করা হবে।’

মঙ্গলবার (২৬ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দানের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি এ কথা জানান।

সম্প্রতি বান্দরবানের রুমা ও থানচিতে কেএনএফ তথা ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলায় র‌্যাবের ক্যাম্প গুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।

তবে এ বিষয়ে র‍্যাব মহাপরিচালক দাবি করেছেন, ‘সেদিন র‍্যাবের মূল ক্যাম্পে কোনো হামলা হয়নি।’

তিনি বলেন, ‘তারা যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, তাদের আমরা পাহাড় থেকে সম্পূর্ণ উচ্ছেদ করব। এই হামলার ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৩০ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন, তারা আর সেখানে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমরা তাদের তাড়িয়ে দিয়েছি এবং তারা তাড়ানো অবস্থাতেই থাকবে। নতুন করে কোনো শক্তির সেখানে ঢোকার সুযোগ নেই।’

 

পাহাড়ে কেএনএফের সাম্প্রতিক তৎপরতা ও হামলা প্রসঙ্গে নিজের মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে র‍্যাব ডিজি বলেন, ‘আপনারা জানেন, চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বে থাকাকালীন এই সন্ত্রাসবিরোধী অপারেশনে আমি নিজে মুখ্য ভূমিকা পালন করেছি।’

হামলা প্রসঙ্গে আহসান হাবীব পলাশ বলেন, ‘তারা মূলত অতর্কিতভাবে কাজটি করেছে। আমার মনে হয়, এখানে আমাদেরও কিছু অসাবধানতা ছিল। এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রম সেই মাত্রায় মনিটরিং বা নজরদারিতে রাখতে পারিনি।’

তিনি বলেন, ‘আমাদের পরাস্ত করার মতো শক্তি তাদের নেই এবং এটা তারা নিজেরাও খুব ভালো করেই জানে। আমাদের কিছুটা অসাবধানতার সুযোগ নিয়ে তারা এই ঘটনাটি ঘটিয়েছে। কিন্তু তারা আর পার পাবে না।’

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি নেই দাবি করে তিনি আরও বলেন, ‘কোনো হুমকি না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি রয়েছে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD