শুক্রবার | ৫ জুন, ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

এবার ঝিনাইদহের পুলিশ সুপারকে প্রত্যাহার

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে শুক্রবার (৫ জুন) তাকে পুলিশ সদর দফতরে রিপোর্ট করতে বলা হয়েছে।

‎বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত এক আদেশে এ প্রত্যাহার করা হয়।

‎আদেশে বলা হয়েছে, মাহফুজ আফজাল জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে ৫ জুনের মধ্যে পুলিশ সদর দফতরে রিপোর্ট করবেন। আদেশে তাকে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি।

‎এর আগে, ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতর।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD