রবিবার | ৭ জুন, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাজেট অধিবেশনের আগে বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরুর আগে রোববার দুপুরে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহবায় নাহিদ ইসলাম, জামায়াতের মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকাসহ বিরোধী দলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে আজ থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধীদল বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করবে।

বৈঠকে বাজেট অধিবেশন উপলক্ষে বিরোধী দলের সংসদ সদস্যদের অবস্থান ও কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD