শুক্রবার | ৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৫৯৫

স্টাফ রিপোর্টার

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২ হাজার ২৯৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছে ১২ হাজার ৪০০ জন।

বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।ছাপভিত্তিক পরিচয় যাচাইয়ের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। তিনি বলেন, ‘যথাযথভাবে প্রমাণিত নয়-এমন কোনো তথ্য আমরা প্রকাশ করতে চাই না।’

গত ২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপরই হতাহতের এ হালনাগাদ তথ্য প্রকাশ করা হলো।

রদ্রিগেজ জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহে সরকার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা করছে।

এ ছাড়া বিশ্বব্যাংক ও আন্তঃআমেরিকান উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সঙ্গেও আলোচনা চলছে। সংস্থা দুটি পুনর্গঠন কাজে অনুদান ও ঋণ সহায়তার প্রস্তাব দিয়েছে।

সরকারি হিসাবে, ভূমিকম্পে অন্তত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনর্গঠন কার্যক্রমের জন্য সরকার প্রাথমিকভাবে ২০ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অনুদান গ্রহণের জন্য লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের উন্নয়ন ব্যাংক (সিএএফ)-এ একটি বিশেষ তহবিল হিসাব খোলা হয়েছে।

রদ্রিগেজ আরো জানান, ক্ষতিগ্রস্ত ভবনের অবস্থা মূল্যায়ন এবং অবকাঠামো পুনরুদ্ধারে সহায়তা করতে ইসরাইলের বিশেষজ্ঞদের একটি দল ভেনেজুয়েলায় পৌঁছেছে।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ভূমিকম্পে ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদের প্রায় ৬৭০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।

সরকারের তথ্য অনুযায়ী, প্রায় ১২ হাজার ৮০০ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন। অন্যদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ভূমিকম্পের কারণে প্রায় ১৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এ ছাড়া ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী হোসে মুসিও চলতি সপ্তাহে ভেনেজুয়েলা সফর করে মানবিক সহযোগিতা এবং পুনর্গঠন সহায়তা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন বলে জানান ডেলসি রদ্রিগেজ।

সূত্র: সিএনএন

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD